---মাসুদ রানা, বিনগ্রাম, সিংড়া, নাটোর।
একদিন এক স্কুলে দ্বিতীয় শ্রেণীতে একজন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। তিনি একটা কাগজ থেকে নিচের লাইনগুলো ক্লাসের সবাইকে পড়ে শোনালেন এবং পড়া শুনে সবাইকে খাতায় লিখতে বললেন -
কাল সারারাত ধরিয়া বৃষ্টি হইয়াছে। দৈনিক খবরের কাগজে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার খবর প্রকাশিত হইয়াছে। পাবনা মানসিক হাসপাতালে ডাক্তারেরা ধর্মঘট ডাকিয়াছে। বগুড়ায় মাছের বাজারে নানা রকম মাছের আকাল দেখা দিয়াছে। সংসদ ভবনে গতকাল সরকারী ও বিরোধী দলীয় সদস্যদের মাঝে
তুমুল বাক বিতন্ডা হইয়াছে। ঢাকা স্টেডিয়ামে স্থানীয় ও বিদেশী কয়েকটি ব্যান্ড দল নিয়া কনসার্টের আয়োজন করা হইয়াছে। মংগলগ্রহে দুইটি নভোযান গতকাল রাশিয়া হইতে পাঠানো হইয়াছে। ভেড়ামারাতে পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করিয়াছে। বিটিভি চ্যানেলে রান্না শিখাইবার জন্যে রান্নাবান্না নামক নতুন অনুষ্ঠান আরম্ভ হইয়াছে। বিবিসি চ্যানেলে হোয়াইট হাউস হইতে প্রাপ্ত খবরে বলা হইয়াছে জর্জ বুশ নাকি ওসামা বিন লাদেনের শিষ্য, ওসামা বিন লাদেন ও অন্যান্য সন্ত্রাসীকে ধরাইয়া দিবার জন্যে সকলের প্রতি আহবান জানাইয়াছেন। একটি নতুন কম্পিউটার ভাইরাস সম্প্রতি মাইক্রোসফটের অনেকগুলি কম্পিউটারে আক্রমণ করিয়াছে। ইরাকে অবস্থিত মার্কিন সৈন্যরা প্রায়শই খাবার ও পানির অভাবে ভুগিতেছে। হলিউডে নির্মিত স্পাইডারম্যান ছবি বিক্রির নতুন রেকর্ড গড়িয়াছে। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা হারিছ চৌধুরী নাকি দুদকের মামলায় পলাতক আছেন। সরকারী জেলখানায় এরশাদের দিনকাল নাকি ভালো কাটিতেছে না। খারাপ আবহাওয়ার কারণে গতকালকের মিরপুর স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর মধ্যে অনুষ্ঠিত খেলা স্থগিত করা হইয়াছে। আগামীকালকে রাজশাহীতে বৃষ্টি হইবে বলিয়া আবহাওয়া সংবাদে বলা হইয়াছে। আজকের খবর এখানেই শেষ। খবর শোনার জন্যে সবাইকে ধন্যবাদ।

সবাই মোটামুটি ঠিকভাবে লিখলেও একজন ছাত্র দাঁড়ি কমা ভুল জায়গায় দিয়ে দিলো। ফলে তার লেখাটা হলো এইরকম -
কাল সারারাত ধরিয়া বৃষ্টি হইয়াছে দৈনিক খবরের কাগজে। প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার খবর প্রকাশিত হইয়াছে পাবনা মানসিক হাসপাতালে। ডাক্তারেরা ধর্মঘট ডাকিয়াছে বগুড়ায় মাছের বাজারে। নানা রকম মাছের আকাল দেখা দিয়াছে সংসদ ভবনে। গতকাল সরকারী ও বিরোধী দলীয় সদস্যদের মাঝে তুমুল বাক বিতন্ডা হইয়াছে ঢাকা স্টেডিয়ামে। স্থানীয় ও বিদেশী কয়েকটি ব্যান্ড দল নিয়া কনসার্টের আয়োজন করা হইয়াছে মংগল গ্রহে। দুইটি নভোযান গতকাল রাশিয়া হইতে পাঠানো হইয়াছে ভেড়ামারাতে। পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করিয়াছে বিটিভি চ্যানেলে রান্না শিখাইবার জন্যে। রান্নাবান্না নামক নতুন অনুষ্ঠান আরম্ভ হইয়াছে বিবিসি চ্যানেলে। হোয়াইট হাউস হইতে প্রাপ্ত খবরে বলা হইয়াছে জর্জ বুশ নাকি ওসামা বিন লাদেনের শিষ্য। ওসামা বিন লাদেন ও অন্যান্য সন্ত্রাসীকে ধরাইয়া দিবার জন্যে সকলের প্রতি আহবান জানাইয়াছেন একটি নতুন কম্পিউটার ভাইরাস। সম্প্রতি মাইক্রোসফটের অনেকগুলি কম্পিউটারে আক্রমণ করিয়াছে ইরাকে অবস্থিত মার্কিন সৈন্যরা। প্রায়শই খাবার ও পানির অভাবে ভুগিতেছে হলিউডে নির্মিত স্পাইডারম্যান। ছবি বিক্রির নতুন রেকর্ড গড়িয়াছে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা। হারিছ চৌধুরী নাকি দুদকের মামলায় পলাতক আছেন সরকারী জেলখানায়। এরশাদের দিনকাল নাকি ভালো কাটিতেছে না খারাপ আবহাওয়ার কারণে। গতকালকের মিরপুর স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর মধ্যে অনুষ্ঠিত খেলা স্থগিত করা হইয়াছে আগামীকালকে রাজশাহীতে বৃষ্টি হইবে বলিয়া। আবহাওয়া সংবাদে বলা হইয়াছে আজকের খবর। এখানেই শেষ খবর শোনার জন্যে সবাইকে ধন্যবাদ।

No comments:
Post a Comment