ঘোষনা

”পরীক্ষামূলক সম্প্রচার চলছে” “আপনিও আপনার লেখনি প্রতিভা প্রকাশ করতে পারেন চয়েন বার্তার মাধ্যমে”

Tuesday, September 23, 2014

চলন বিলের ঢেউ


চলন বিলের ঢেউ
                      --আবুল হোসেন

চলন বিলের ঢেউ,
একবার যারা পরেছে কবলে
ফিরে আসেনি তারা কেউ।
শুনেছি গল্প দাদাদের মুখে

জোছনা রাতে বসে,
ভয়েতে অনেক দাঁত লেগে যেত
দৃশ্য যখন উঠত চোখে ভেসে।
পূবের হাওয়া পেলে
নব যৌবন ফিরিয়া আসে
চলন বিলের জলে,
ফিক্ ফিক্ হাসি লইয়া মুখে
তারা নাচিয়া নাচিয়া চলে।
হাওয়া যদি যায় বেড়ে
ঢেউ আর তখন শান্ত থাকেনা
বড় উম্মাদ হয়ে পড়ে।
দুই সারি দাঁত বের করে তারা
দানবের মত ছুটিয়া আসে।
কি খাব কি খাব করে।
ঢেউ একবার শুরু হলে
ঢেউয়ের তান্ডব মহা উৎসব
দিনের পর দিন চলে।
যেন চলিতেছে মহা প্রলয়
দিবে সব গ্রাস করে।
ভাগ্য দোষে কেউ যদি
পড়ে যায় এর ফেরে,
সে ফিরে না আর ঘরে।
সলিল সমাধী হয়ে যায় তার
বিলের অথই জলে।
ভাবি নাই কোন দিন
সেই দিন এই দিন হবে,
চলন বিলে থাকবেনা ঢেউ
শুকাইয়া খড়ি হবে।
ঢেউয়ের বদলে উড়িবে ধুলী
মাছেরা যাবে দেশ ছেড়ে।
চলন বিল মাছের বিল
গল্প শুনেছি আগে,
লন্ডন থেকে আসিত সাহেব
কৈ মাছ খাওয়ার লোভে।
চলন বিলে ফলত না ধান
ফলত শুধু মাছ,
মাছ মরা গন্ধে পালাত মানুষ
চিলেরা করত বাস।
সেই বিলে আজ ফলছে না মাছ
ফলছে এখন ধান,
জেলেদের নৌকা উঠিয়াছে চালে
কৃষকেরা গাইছে গান।
ঢেউয়ের পরে মাছ গিয়েছে
একদিন যাবে ধান,
হয়তো একদিন মনেও পরবেনা
চলন বিলের নাম।
এই ভাবে সব বিলিন হয়ে যাবে
মিলবেনা কার দেখা,
শুধু পরে রবে মাটির পৃথিবী
কাঁদিয়া ফিরিবে একা।

No comments:

Post a Comment