তুমি মহান
---মোঃ রাকিবুল ইসলাম
আল্লাহ তুমি মহান উদার,
বড় দয়াময়।
অসীম তুমি, অপার তুমি
তুমিই করুনাময়।
তোমার দয়ায় ওঠে রবি
প্রত্যহ নিশ্চয়,
তোমার দয়ায় রাত্রি হলো
হলো রাতের ক্ষয়।
তোমার দয়ায় পাখির কন্ঠে আসে
মধুর গান,
নদী চলে এঁকে বেঁকে
কন্ঠে কলতান।
তোমার দয়ায় বিশ্ব দেখি
চোখে রঙ্গিন স্বপ্ন আঁকি,
তোমার আশায় ভালোবাসায়
গড়ব জীবন তোমার ভাষায়।
তোমার দয়ায় সৃষ্টি জাহান
আল্লাহ তুমিই সত্যিই মহান।
ছাত্র বিষয়ক সম্পাদক
অনিবার্ণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ
সিংড়া,নাটোর।
০১৭৫১১৫৫৬৭৮






No comments:
Post a Comment